ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনা মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একইসাথে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, আঞ্চলিক এই অস্থিতিশীলতার মুখে মস্কো নিষ্ক্রিয় বা ‘হাত গুটিয়ে’ বসে থাকবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ল্যাভরভ ইরানকে রাশিয়ার এক "ঘনিষ্ঠ অংশীদার" হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে, "ক্রমবর্ধমান আঞ্চলিক জটিলতার মধ্যে মস্কো কখনোই উদাসীন থাকবে না।
তিনি আরও জানান যে, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা নিরসনের যেকোনো প্রচেষ্টায় অবদান রাখতে রাশিয়া প্রস্তুত রয়েছে।
তবে একই সময়ে ল্যাভরভ স্পষ্ট করে বলেন যে, মস্কো বর্তমানে তেল আবিব, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে কোনো আনুষ্ঠানিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। বরং তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা অব্যাহত রেখেছে এবং পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে।
আমাদের ইউটিউব চ্যানেল