Header Ads Widget

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?


ইরানের পরিস্থিতি শনিবারের (২৮ ফেব্রুয়ারি) পর থেকে বদলে গেছে। সাইরেন আর বিস্ফোরণের শব্দের মাঝে এবার কেঁপে উঠল দেশটির মাটিও। আজ মঙ্গলবার (০৩ মার্চ) সকালে ইরানে অনুভূত হলো ভূকম্পন।

আমেরিকা জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.৩। যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানে এই ভূমিকম্প নতুন করে একটি প্রশ্নের জন্ম দিয়েছে। এই কম্পন কি সম্পূর্ণ প্রাকৃতিক নাকি আমেরিকা ও ইসরায়েলের যৌথ আক্রমণ ঠেকাতে পরমাণু বোমার পরীক্ষা শুরু করেছে ইরান? এমনই প্রশ্ন বিশেষজ্ঞ মহলে। আবার মার্কিন সিসমিক বোমা প্রয়োগের বিষয়টিও রয়েছে বিশেষজ্ঞদের ভাবনায়।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ভূমিকম্প যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোকে আতঙ্কে ফেলেছে।

জানা গেছে, হরমুজ প্রণালীর কাছে দক্ষিণ ইরানের গেরাশ অঞ্চলে এ দিন অনুভূত হয় ভূমিকম্প। মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। ঘটনায় তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।