ইরানের পরমাণু স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলের এমন অপরাধের জন্য চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় এই প্রতিক্রিয়া জানান আরাগচি।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি রয়েছে। এ ছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানায় ইসরায়েল হামলা চালিয়েছে।
আরাগচি বলেন, ‘ইসরায়েল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালিয়েছে। ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে সময়সীমা বাড়িয়েছেন, তার সঙ্গে ইসরায়েলের এই হামলা বিরোধপূর্ণ। এই অপরাধের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে।
আমাদের ইউটিউব চ্যানেল