Header Ads Widget

ইরানকে অস্ত্রসহ সামরিক সহায়তা দেয়ার প্রশ্নে যা বলছে রাশিয়া


ইরানের রাজধানী তেহরানসহ দেশজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির ইসলামী শাসনব্যবস্থাকে দুর্বল করতে সামরিক ও রাজনৈতিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। জবাবে ইরানও পুরো মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চালাচ্ছে। এমন অবস্থায় মিত্রদেশ রাশিয়া তেহরানকে অস্ত্র সহায়তা দেবে কিনা সেই প্রশ্নও উঠছে।


তবে চলমান সংঘাতে অস্ত্র সহায়তার জন্য ইরান রাশিয়ার কাছে কোনও আবেদন জানায়নি বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, মস্কোর অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। গত বছর দুই দেশ ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করলেও বর্তমান যুদ্ধে সামরিক সহায়তার বিষয়ে কোনও আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।


সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, চলমান যুদ্ধে অস্ত্র সরবরাহের জন্য ইরান তাদের কাছে কোনও অনুরোধ জানায়নি বলে রাশিয়া জানিয়েছে।

ইরানকে সামরিক সহায়তা, বিশেষ করে অস্ত্র দেয়ার কোনও পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এ ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনও অনুরোধ আসেনি। আমাদের ধারাবাহিক অবস্থান সবারই জানা এবং এ বিষয়ে কোনও পরিবর্তন হয়নি।’

গত বছর ইরান ও রাশিয়া ২০ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে।

রাশিয়া বর্তমানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্থান বুশেহরে দুটি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল।